৮৭ তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ
অদ্য ২৮-১২-২০১৫ তারিখ ০৯০০ ঘটিকায় বিজিবি,
কুষ্টিয়া সেক্টর প্যারেড গ্রাউন্ডে ৮৭ তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসাবে সালাম গ্রহন করেন বিগ্রেডিয়ার জেনারেল খোন্দকার
ফরিদ হাসান,পিবিজিএম, রিজিয়ন
কমান্ডার, যশোর। মোট ০৪(চার)টি কোম্পানী সমাপনী
কুচকাওয়াজ এ অংশগ্রহন করে।এ সময় প্রধান অতিথি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠ রিক্রুটদের
মধ্যে পুরস্কার বিতরন করেন এবং তার মূল্যবান বক্তব্য পেশ করেন।সংঘবদ্ধ কুচকাওয়াজ
এর মধ্য দিয়ে প্যারেডের সমাপ্তি হয়।উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার কর্ণেল
হ্লা হেন মং,পিবিজিএমএস । লেঃ কর্নেল মোঃ আবুল কালাম আজাদ, জি+, অধিনায়ক ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, লেঃ কর্ণেল এস.এম.মনিরুজ্জামান বিজিবিএম, পিবিজিএম, অধিনায়ক ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়ন । লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম, জি+, অধিনায়ক, ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। কুষ্টিয়া
সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোঃ তারেক মাহমুদ সরকার।জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, অন্যান্য সামরিক বেসামরিক কর্মকর্তা বৃন্দ।
No comments:
Post a Comment