সীমান্তের অতন্দ্র প্রহরী খ্যাত ২২০
বছরের ঐতিহ্যবাহী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জাতির গৌরব ও আস্থার প্রতীক। বিজিবি’র রয়েছে সুদীর্ঘ ও সমৃদ্ধ ইতিহাস। মহান মুক্তিযুদ্ধে এই বাহিনী’র বীরত্বপূর্ণ
ভূমিকা আমাদের প্রেরণার উৎস। তারই ধারাবাহিকতায় ২০ ডিসেম্বর ২০১৫ তারিখ যথাযথ
ভাব-গাম্ভীর্য উদ্দীপনার মধ্য দিয়ে বিজিবি দিবস-২০১৫ উদ্যাপন করে বিজিবি কুষ্টিয়া সেক্টর । সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ-এর সাথে সমন্বয়
রেখে বিজিবি কুষ্টিয়ায় বিজিবি দিবস-২০১৫ পালন করা হয় । ফজরের নামাজের পর বিশেষ দোয়ার মাধ্যমে
বিজিবি দিবসের কর্মসূচী
শুরু হয়। অতঃপর আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা উত্তোলন করা হয় । ওসি হেডকোয়াটার,বিজিবি কুষ্টিয়া কর্তৃক বিশেষ দরবার গ্রহণ, দুপুরে আমন্ত্রিত অতিথি, বিজিবির কর্মকর্তা-কর্মচারী, সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের নিয়ে মধ্যাহ্ন ভোজ
অনুষ্ঠিত হয়েছে। রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময়
উপস্থিত ছিলেন
লেঃ কর্ণেল আবুল কালাম আজাদ,জি+ অধিনায়ক ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, মেজর
মোঃ তারেক মাহমুদ সরকার অতিরিক্ত পরিচালক(অপারেশন) সেক্টর সদর,
কুষ্টিয়া, এবং
কুষ্টিয়া সেক্টরের অন্যান্য অফিসার এবং সকল পদবীর সৈনিক ও অসামরিক কর্মচারি বৃন্দ। এছাড়াও কুষ্টিয়া জেলার প্রশাসনের বিশিষ্ট
কর্মকর্তাবৃন্দ এবং
ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যগণ উপস্থিত ছিলেন। বিজিবি দিবসের মূল মন্ত্রে দীক্ষিত হয়ে এ বাহিনী’র সদস্যরা সীমান্ত রক্ষার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা এবং সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব
তথা দেশ ও জাতির কল্যাণে
নিবেদিত থাকার জন্য নতুন করে দীপ্ত শপথ গ্রহণ করেন।
No comments:
Post a Comment