৩রা জানুয়ারি-২০১৬ তারিখে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন চুয়াডাঙ্গার ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। ৪১ তম প্রতিষ্ঠা
বার্ষিকী উপলক্ষে দিনের শুরুতে ব্যাটালিয়ন মসজিদে ফজর নামাজ বাদে বিশেষ দোয়া মাহফিল অনুস্ঠিত
হয়। ব্যাটালিয়ন অধিনায়ক কর্তৃক পতাকা উত্তোলন ও বিশেষ
দরবার অনুষ্ঠিত হয়। সন্ধায় কেক কাটা, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কর্ণেল হ্লা
হেন মং, সেক্টর কমান্ডার, কুষ্টিয়া, লেঃ কর্নেল এস এম মনিরুজ্জামান অধিনায়ক ০৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়ন, লেঃ কর্ণেল আবুল কালাম আজাদ,জি+ অধিনায়ক ৪৭ বর্ডার
গার্ড ব্যাটালিয়ন, লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম অধিনায়ক ৫৮ বর্ডার
গার্ড ব্যাটালিয়ন, মেজর মোঃ তারেক মাহমুদ সরকার অতিরিক্ত পরিচালক(অপারেশন)সেক্টর সদর,
কুষ্টিয়া, সহ কুষ্টিয়া সেক্টরের অন্যান্য অফিসার বৃন্দ।
No comments:
Post a Comment