বর্ডার গার্ড
বাংলাদেশ এর মহাপরিচালক কতৃর্ক বরাদ্ধকৃত, রিজিয়ন কমান্ডার, যশোরের দিক নির্দেশনায় সেক্টর কমান্ডার,
বিজিবি কুষ্টিয়ার সার্বিক ব্যবস্থাপনায় কুষ্টিয়া সেক্টর ৫৪৯টি কম্বল ক্রমান্বয়ে
দায়িত্বপূর্ন এলাকার বিভিন্ন স্হানে বিতরন করছে। অধিনায়ক ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
ব্যবস্থাপনায় কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চর এলাকায় আশ্রায়ন ক্যাম্পে দরিদ্র ও দুঃস্থ
মানুষের মাঝে গত ১১ জানুয়ারি ২০১৬ তারিখে ১০০ টি কম্বল বিতরণ করেন । ১২ জানুয়ারি ২০১৬
তারিখে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক চুয়াডাংগার রেল ষ্টেশন ও তালতলা এতিমখানায়
দুঃস্থ ও শীতার্তদের মাঝে ১০০টি কম্বল বিতরণ করেন। ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ঝিনাইদহ জেলার
মহেশপুর উপজেলার বাঘাডাংগা,শ্যামকুড় ও শ্রীনাথপুর বিওপির এলাকার দুঃস্থ মানুষের মাঝে
১০০ টি কম্বল বিতরণ করেন।
বিজিবি কুষ্টিয়া
সেক্টরের কম্বল বিতরনের এই ধারাবাহিকতায় অদ্য ১৩ জানুয়ারি ২০১৬ তারিখে বেলা ১০০০
ঘটিকায় অত্র সেক্টরের সেক্টর কমান্ডার মহোদয় কর্নেল হ্লা হেন মং, বিজিএসএম মিরপুর উপজেলা মাঠে দরিদ্র মানুষের মাঝে ৪৯ টি
কম্বল বিতরণ করনে। এ সময় কুষ্টিয়া সেক্টরের
অনান্য অফিসারগন ও বিজিবি সদস্যরা উপস্থিত
ছিলেন। এরই ধারাবাহিকতায় আগামী এক সপ্তাহ যাবত বিজিবির টহল দল দিনে ও রাতে
বিভিন্ন সময়ে রেল স্টেশন ও বিভিন্ন উন্মুক্ত
স্থানে শীতার্থদের মাঝে কম্বল বিতরন করবে।
এছাড়া সেক্টর সদর দপ্তর এলাকার নিকটবতী গ্রামগুলোর দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে কম্বল বিতরন করা হবে।
No comments:
Post a Comment