Sunday, January 24, 2016

৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

অদ্য ২৪ জানুয়ারি ২০১৬ তারিখ ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, পিবিজিএম। এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল হ্লা হেন মং,পিবিজিএমএস, লেঃ কর্নেল মোঃ আবুল কালাম আজাদ, জি+ অধিনায়ক, ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, কুষ্টিয়া, জেলা প্রশাসক কুষ্টিয়া, পুলিশ সুপার কুষ্টিয়া এবং সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ। দিনটি উপলক্ষে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সকল সদস্য বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করছে। এর মধ্যে রয়েছে মিলাদ মাহফিল ও মোনাজাত, বিজিবি পতাকা উত্তোলন, ব্যাটালিয়ন অধিনায়কের বিশেষ দরবার, প্রীতিভোজ,  প্রীতি ভলিবল প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রীতিভোজে প্রধান অতিথি কেক কেটে প্রীতিভোজ উদ্বোধন করেন। ব্যাটালিয়ন অধিনায়ক দিনটি উপলক্ষে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিগত দিনের সফলতার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে আরো ভাল কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 








No comments:

Post a Comment