Monday, February 29, 2016

মাননীয় মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক কুষ্টিয়া সেক্টরের অধীনস্থ নব সৃজিত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পরিদর্শন



অদ্য ২৯-০২-২০১৬ তারিখ মাননীয় মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ,মেজর জেনারেল আজিজ আহমেদ,বিজিবিএম,পিবিজিএম,পিএসসি,জি কুষ্টিয়া সেক্টরের অধীনস্থ নব সৃজিত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পরিদর্শন করেন এবং কোয়াটার গার্ড,ম্যাগাজিন, ব্যাটালিয়ন অফিস,সৈনিক ব্যারাক,জেসিও’স মেস,এমটি গ্যারেজ,সৈনিক মেস ও চিত্তবিনোদন কক্ষ এর শুভ উদ্বোধন করেন এবং সমৃদ্ধির  পথে সীমান্ত এর আওতায় সীমান্ত এলাকায় বসবাসকারী অসচ্ছল পরিবারবর্গ দের মাঝে বিভিন্ন উপকরন প্রদান করেন।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিন পশ্চিম রিজিয়ন কমান্ডার  ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, পিবিজিএম,ডেপুটি ডাইরেক্টর,দক্ষিন পশ্চিম রিজিয়ন কর্ণেল মোহাম্মদ ইকবাল হোসেন, কর্নেল মাহবুবুর রহমান,পিএসসি,সেক্টর কমান্ডার, কুষ্টিয়া, লেঃ কর্ণেল মোঃ আবুল কালাম আজাদ, জি+ অধিনায়ক ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন,লেঃ কর্ণেল মোঃ তাজুল ইসলাম, জি+, অধিনায়ক, ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, মেজর মোঃ তারেক মাহমুদ সরকার, অতিরিক্ত পরিচালক অপারেশন, কুষ্টিয়া সেক্টর। আরো উপস্থিত ছিলেন স্থানীয় গনমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ।






No comments:

Post a Comment