আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস,৪৫ বছর আগে এই দিনে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ঘোষণা দিয়েছিলেন। ১৯৭১ সালের এই দিনে শুরু হয় মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এর মধ্য দিয়ে ৪৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হয় সেক্টর সদর
দপ্তর বিজিবি কুষ্টিয়ায় । ফজর নামাযের পর মিলাত ও দোয়া অনুষ্ঠিত হয়। শহীদ কর্ণেল
আরেফীন হলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রচনা প্রতিযোগীদের
মাঝে পুরষ্কার বিতরন করা হয় এবং প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কর্নেল মাহবুবুর রহমান,পিএসসি,সেক্টর কমান্ডার কুষ্টিয়া,লেঃ
কর্ণেল মোহাম্মদ শহীদুল ইসলাম, পিএসসি ইঞ্জিনিয়ার্স, অধিনায়ক
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন,মেজর মোঃ তারেক মাহমুদ সরকার, অতিরিক্ত পরিচালক অপারেশন, কুষ্টিয়া এবং
সেক্টর সদর ও ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সকল অফিসার, জেসিও এবং সৈনিকগন অংশগ্রহন করেন।
No comments:
Post a Comment