অদ্য ২৮ এপ্রিল ২০১৬ তারিখ আনুমানিক বিকাল ০৪টা হতে ০৬টা পর্যন্ত ৪৭ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের অধীনস্থ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায়
সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ এবং
মাদক দ্রব্যের কুফল সম্পর্কিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মাহবুবুর রহমান,পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ বেলাল হোসেন,জেলা
প্রশাসক,কুষ্টিয়া, সভাপতি লে: কর্ণেল মোহাম্মদ শহীদুল ইসলাম, পিএসসি ইঞ্জিনিয়ার্স , অধিনায়ক ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এবং মেজর মোঃ তারেক মাহমুদ সরকার, অতিরিক্ত পরিচালক অপারেশন,
কুষ্টিয়া সেক্টর। তাছাড়া
স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । উক্ত সভায় প্রধান
অতিথি হিসেবে সেক্টর কমান্ডার বিজিবি কুষ্টিয়া বলেন চোরাচালানী মালামাল প্রতিরোধের
জন্য স্বোচ্চার হওয়া, নারী ও শিশু পাচার বন্ধ এবং মাদক দ্রব্য আমাদের যুব সমাজকে
ধ্বংশের দিকে ঠেলে দিচ্ছে বিধায় তা পরিহারের জন্য সকলকে আহব্বান জানান । উক্ত মত বিনিময় সভায় এলাকার সর্ব স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment