১। অদ্য ১০ এপ্রিল ২০১৬ তারিখ আনুমানিক সকাল ০৮টা
হতে ০৮টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির
দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১০০ এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর
থানার আনন্দবাস মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন আনন্দবাস বিওপি
কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল মতিন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব
দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের ভাতগাছি ক্যাম্প কমান্ডার এসআই এসকে মল্লিক।
২। অদ্য ১০ এপ্রিল ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০টা
হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৮৪/৭০-টি এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার
বড়বলদিয়া মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মদনা বিওপি কমান্ডার হাবিলদার
কৃষ্ণপদ ভৌমিক এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের
কাদিপুর ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর হারস ।
৩। উপরে
উল্লেখিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায়
থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না
আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত
পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়।
পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।
No comments:
Post a Comment