অদ্য ১৯-৪-২০১৬ তারিখ দক্ষিন পশ্চিম রিজিয়ন যশোর আন্তঃ ব্যাটালিয়ন তায়কোয়ান্ডো
প্রতিযোগিতা -২০১৬ সেক্টর সদর কুষ্টিয়ায় ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন তত্ত্বাবধানে অনুষ্ঠিত
হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর
কমান্ডার কর্নেল মাহবুবুর রহমান,পিএসসি। ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সর্বোচ্চ পয়েন্ট পেয়ে
চ্যাম্পিয়ান এবং ০৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রানাস আপ হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান
অতিথী বিজয়ী এবং বিজিত দলের মাঝে ব্যাক্তিগত এবং দলীয় পুরষ্কার প্রদান করেন । এ সময় আরো উপস্থিত ছিলেন লেঃ
কর্ণেল আমির মজিদ, অধিনায়ক ০৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, মোহাম্মদ শহীদুল ইসলাম, পিএসসি ইঞ্জিনিয়ার্স, অধিনায়ক ৪৭ বর্ডার গার্ড
ব্যাটালিয়ন, মেজর মোঃ তারেক মাহমুদ
সরকার, অতিরিক্ত পরিচালক অপারেশন, কুষ্টিয়া সেক্টর ও ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর সকল অফিসার এবং
অংশগ্রহনকারী সকল ব্যাটালিয়নের জেসিও ও সৈনিকবৃন্দ।
No comments:
Post a Comment