গত
২২ জুন ২০১৬ তারিখ আনুমানিক ০১৩০ ঘটিকায় নিজস্ব গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সেক্টর
সদর, কুষ্টিয়ার বিশেষ টহল দল অতিরিক্ত পরিচালক (অপারেশন) মোঃ তারেক মাহমুদ সরকার এর
তদারকিতে সুবেদার সিগঃ মোঃ ইনছান উদ্দিন এর নেতৃত্বে অভিযান চালিয়ে রাজবাড়ী মোড় হাইওয়ে
রোড এলাকা হতে ০২ টি বাস (ঢাকা মেট্রো-১৪-৬৫০৫ এবং ঢাকা মেট্রো-১৪-৬১৪১) তল্লাশী করে
১১ টি বড় প্যাকেটের ভিতর ২৯০ টি ছোট প্যাকে ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স, মেশিনারী
পার্টস, ক্যালকুলেটর, ক্যামেরা ফ্লাশ, ব্যাটারী, ল্যাডিস স্যান্ডেল, ইলেক্ট্রনিক্স
পার্টস, গ্যাস স্পিরিং, আইরন টুলস, চার্জার ক্যাবল, পাম্প, প্লাষ্টিক ফটো ফিল্ম, মোটর
পার্টস, রাবার প্রিন্ট স্টিকার, মেকাপ ফিক্সার জেল, এলইডি লাইট, থাই প্যাড, স্পেয়ার
পার্টস, সার্কিট ব্রেকার, স্টিকার ইত্যাদি শতাধিক প্রকারের মালামাল কম
মূল্যমান দেখিয়ে যথাযথ শুল্ক পরিশোধ না করে কুরিয়ারের প্রক্রিয়ায় আনা হয়েছে যা জব্দ করা হয় । যার আনুমানিক মূল্য ৬০,৬৪,৬২৪/-
(ষাট লক্ষ চৌষট্টি হাজার ছয়শত বিয়াল্লিশ) টাকা। আটককৃত মালামাল কুষ্টিয়া কাষ্টমস্ ২৯ জুন ২০১৬ তারিখে জমা করা হয়েছে।

No comments:
Post a Comment