Thursday, June 16, 2016
চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৬ জুন ২০১৬
অদ্য ১৬ জুন
২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০ টা ১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার শিয়ালমারী গ্রামের শিয়ালমারী
বাজার হতে ০৩ জন ধৃত আসামীসহ {১। মোছাঃ মরিয়ম (৪০), স্বামী- বাবুল হোসেন, ২। মোছাঃ
পারভীন (৩৫), স্বামী-জাহিদ, ৩। মোছাঃ নাছরিন (২৮), স্বামী-বাপ্পি সকলের গ্রাম-শিথারামপুর,
পোঃ-বাজারহাট, থানা-কোতয়ালী, জেলা-যশোর} ১১৪ বোতল ফেন্সিডিল, ২৪ টি খালি বোতল, ১৮০
টি বোতলের মুখ, ১ বোতল ফেন্সিডিল তৈরীর ভেজাল লিকুইড মেডিসিন এবং ০৪ টি মোবাইল আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬৬,৪৪০/-(ছেষট্টি হাজার চারশত চল্লিশ) টাকা
মাত্র। আটককৃত আসামী এবং মালামাল জীবননগর থানায় সোপদ করার কাযক্রম প্রক্রিয়াধীন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment