১। অদ্য ০৯ জুন ২০১৬ তারিখ সকাল আনুমানিক ১০টা হতে
১১টা পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মুজিবনগর কোম্পানীর সার্বিক
ব্যবস্থাপনায় সীমান্তে নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে
সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য মেহেরপুর
জেলার মুজিবনগর থানার সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় জনসাধারণ ও
গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায়
বক্তব্য প্রদান করেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ।
এছাড়াও বর্ণিত সভায় মুজিবননগর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ তোফাজ্জল হোসেন,
বাগোয়ান ইউপি চেয়ারম্যান মোঃ আইউব হোসেন, বাগোয়ান ইউপি মেম্বার মোঃ সোহরাব হোসেন,
মুজিবনগর থানার এসআই মোঃ সুলতান মাহমুদ এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য
প্রদান করেন। উক্ত সভায় আনুমানিক ৪০০ জন স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২। অদ্য ০৯ জুন ২০১৬ তারিখ সকাল আনুমানিক ১০টা হতে
১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মদনা বিওপি সার্বিক
ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত
পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য মদনা বিওপির
দায়িত্বপূর্ণ এলাকায় বড়বলদিয়া হাইস্কুল মাঠে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য
ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য
প্রদান করেন মদনা বিওপি কমান্ডার হাবিলদার মোঃ মোজাম্মেল হক। এছাড়াও বর্ণিত সভায় স্কুলের
সভাপতি মোঃ আসাদুল ইসলাম, সহকারী শিক্ষক সুমন মিয়া এবং অন্যান্য গন্যমান্য
ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৪০-৫০ জন স্থানীয় ব্যক্তিবর্গ
উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment