অদ্য ০৪ জুলাই ২০১৬ তারিখ
সকাল আনুমানিক ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
অধীনস্থ উথলী বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার,
চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা
প্রদানের জন্য উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় উথলী মোড় নামক স্থানে স্থানীয়
জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত
আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উথলী বিওপি কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম ।
বর্ণিত সভায় মোঃ ইউনুছ আলী মেম্বার উথলী ১নং ওয়ার্ড, মোঃ আবুল কালাম সভাপতি উথুলী
বাজার, মোঃ আকরাম হোসেন প্রধান শিক্ষক উথলী হাই স্কুল এবং অন্যান্য গন্যমান্য
ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৮০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ
উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment