বর্ডার গার্ড বাংলাদেশ, সেক্টর সদর দপ্তর, কুষ্টিয়া
তারিখঃ ২১ জুলাই ২০১৬
বিজিবি কুষ্টিয়া সেক্টর সদর কর্তৃক ভারতীয়, বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার গত ২০ জুলাই ২০১৬ তারিখ আনুমানিক ০৩০০ ঘটিকায় নিজস্ব গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সেক্টর সদর, কুষ্টিয়ার বিশেষ টহল দল অতিরিক্ত পরিচালক (অপারেশন) মোঃ তারেক মাহমুদ সরকার এর তদারকিতে নায়েব সুবেদার মোঃ ফরিদ সরদার এর নেতৃত্বে অভিযান চালিয়ে ভাংগা হাইওয়ে রোড, ফরিদপুর এলাকা হতে জননী কার্গো তল্লাশী করে অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার গার্মেন্টস মালামাল (শার্ট পিস-৪৬ টি, গেন্জি ৫৪ টি, স্কট ছোট ৪৬ টি, স্কট মাঝারী ৭৯১৮ টি স্কট বড় ৫৮ টি, ফ্রোক মাঝারী ১০১ টি, ফ্রোক মাঝারী ১০১ টি, ফ্রোক ছোট ৬৩ টি এবং থ্রি পিচ ৪৪ টি) জব্দ করা হয় । যার আনুমানিক মূল্য ১০,৯২,৭০০/- (দশ লক্ষ বিরানব্বই হাজার সাতশত) টাকা। আটককৃত মালামাল কুষ্টিয়া কাষ্টমস্ ২১ জুলাই ২০১৬ তারিখে জমা করা হয়েছে।
(নোটঃ অধিকতর তথ্যানুসন্ধানের প্রয়োজনে যোগাযোগ-০১৭৬৯৬০৪২০২)
মোঃ তারেক মাহমুদ সরকার
অতিরিক্ত পরিচালক (অপারেশন)
বিজিবি, সেক্টর সদর দপ্তর, কুষ্টিয়া

No comments:
Post a Comment