অদ্য ১০ মার্চ ২০১৫ তারিখ ১২০০ ঘটিকায় দর্শনা আইসিপি আমত্মর্জাতিক সম্মেলন কক্ষে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সমন্বয় সভায় ভারতের কৃষ্ণনগর সেক্টরের সেক্টর কমান্ডার শ্রী পুসপেন্দ্র সিং রাথর এবং কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল জাবেদ সুলতান। এছাড়া বিজিবির পক্ষে আরো উপস্থিত ছিলেন ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, জি+, ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামান, বিজিবিএম, ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক জাহাঙ্গীর হোসেন, পিএসসি, অতিরিক্ত পরিচালক মোঃ তারেক মাহমুদ সরকার, সেক্টর সদর কুষ্টিয়া ,অতিরিক্ত পরিচালক মোঃ আনোয়ার জাহিদ, উপ-অধিনায়ক ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সেক্টর সদর দপ্তর কুষ্টিয়া এবং অন্যান্য ষ্টাফ অফিসারগন । বিএসএফ এর পক্ষে আরো উপস্থিত ছিলেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট ভিরেন্দ্র দত্ত, ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট দেবেন্দর সিং, ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অনীল শর্মা।
সমন্বয় সভায় দুই দেশের সীমান্ত সংক্রান্ত নানাবিধ বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে উল্ল্যেযোগ্য বিষয় হলো মাদক দ্রব্য পাচার রোধ, চোরাচালানী রোধ এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে দুই বাহিনীর যৌথ টহল জোরদার করণ ও ষ্পর্শকাতর স্থান গুলি চিন্হতকরণ।
উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক সমন্বয় সভায় গৃহিত সিদ্ধামত্ম সমূহের ফলপ্রসু বাস্তবায়ন আশা করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভার কার্যক্রম শেষ করেন।


No comments:
Post a Comment