Friday, March 13, 2015

পরীক্ষামূলক চালুকৃত ব্লগের উপর ইমেইলে প্রাপ্ত মতামত

Dear Sir

 

I think it is a time befitting initiative.

Thanking you.

With regards

 

Rafiqul Alam

Journalists

Gazi Television (Gtv)

The Independent

The Daily Observer

Englishnewsbd.com

M e h e r p u r

0 1 7 1 1 4 0 2 3 3 3

 

আসসালামুয়ালাইকুম, বিজিবি কুষ্টিয়া সেক্টরের আওতাধিন কর্মরত সাংবাদিক ও সংবাদপত্রের জন্য ব্লগ চালু করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এর সাথে সংশ্লিষ্ট সবাইকে । আধুনিক তথ্য প্রযুক্তির যুগে বিজিবির এ পদক্ষেপ অত্যন্ত সময়য়োপযোগি । তবে ব্লগে প্রেস রিলিজসহ আনুষাঙ্গিক বিষয়াদি আপলোড সম্পর্কে আমার দেয়া নিম্নলিখিত বিষয়গুলি বিবেচনা করলে উপকৃত হবো । 

১. আমরা যাঁরা টেলিভিশন, রেডিও অথবা জাতীয় অনলাইন পত্রিকায় কাজ করি তাঁদেরকে 'সবার আগে সঠিক সংবাদ' নীতি মেনে চলতে হয় । এ কারণে বড় ধরণের সংবাদ । যেমন, সীমান্তে যে কোন ধরণের সমস্যা ( বিজিবি হাতে ভারতীয় আটক, বিএসএফের হাতে বাংলাদেশি আটক বা নিহত, চোরাচালানের সময় কোটি টাকার কাছাকাছি পণ্য উদ্ধার ) জাতীয় খবরের সারাংশ যত দ্রুত সম্ভব আপলোড করার জন্য অনুরোধ করছি । এ ধরণের খবর থাকলে ছবি বা ফুটেজ পরে দিলেও চলবে , প্রথমেই প্রয়োজন সঠিক তথ্য । এ সকল সংবাদের ক্ষেত্রে কবে? কখন? কোথায় ? এই তিনটি তথ্য যত দ্রুত সম্ভব সরবরাহ করলে টিকার বা স্ক্রল দেয়া সম্ভব । 

২. ব্লগে আপলোড করা ছবির নীচের অংশে ক্যাপশান করলে ভাল হয় , ফটোশপ এর ব্যবহার যত কম করা যায় ততটাই ভাল । ছবির রেজুলেশন অবশ্যই ২০০ কিলোবাইটের উপরে হতে হবে । ফ্রেমরেট যা দেয়া হয়েছে সেটিই চলবে । 

৩. ভিডিও ফুটেজ সরবরাহের সুযোগ থাকলে টেলিভিশনের সংবাদকর্মি

দের জন্য সুবিধা হবে । এ ক্ষেত্রে ভিডিও ফুটেজের  বিটরেট 2000 kpbs, এবং ফ্রেমরেট 720x576  হলেই চলবে, ফরম্যাট WMV, MP4, AVI, MPEG2, ফুটেজের দৈর্ঘ্য 45 সেকেন্ড থেকে 1 মিনিট  । টেলিভিশন ছাড়াও এখনকার অধিকাংশ অনলাইন এবং দৈনিক পত্রিকা তাদের ওয়েব ভার্স

নে ভিডিও আপলোড করছে । 

আশাকরি উপরোক্ত বিষয়গুলি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন । বিজিবি কুষ্টিয়া সেক্টরসহ সংশ্লিষ্ট ব্যাটালিয়নের সার্বিক মঙ্গল কামনা করছি । পেশাগত দায়িত্ব পালনকালে,  অামি আমার অবস্থান থেকে সংবাদ প্রচার ও প্রকাশের ক্ষেত্রে  সব ধরণের সহযোগিতার আশ্বাস দিচ্ছি । 

শূভেচ্ছান্তে,  ফাইজার চৌধুরী, জেলা প্রতিনিধি মাছরাঙা টেলিভিশন, ষ্টাফ করসপনডেন্ট রেডিও টুডে ও ভয়েস অব আমেরিকার যৌথ সংবাদ এবং বাংলামেইল২৪.কম । চুয়াডাঙ্গা । 

 

আশা করি আমরা আপনাদের ব্লগ থেকে ভিডিও ফুটেজ ও ছবি পাবো সেই সাথে আপনাদের আন্তরিক সহযোগীতা

Arafat Hossain

----------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment