Wednesday, April 22, 2015

পতাকা বৈঠকের প্রতিবেদন: ২২ এপ্রিল-২০১৫

অত্র সেক্টরের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অধীনস্থ ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিওপি/কোম্পানী পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক -১১৩ বিএসএফ বিএন এর ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট, মদনা বিওপি-১১৩ বিএসএফ বিএন, কাদিরপুর ক্যাম্প, ফুলবাড়ী বিওপি-১১৩ বিএসএফ বিএন, হরেন্দ্রপুর ক্যাম্প মধ্যে সৌহার্দপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক সম্পন্ন হয়। 
বর্ণিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসর্ম্পক বজায় থাকা, তার কাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে সম্পর্কে আলোচনা করা হয়।

No comments:

Post a Comment