Thursday, April 23, 2015

৮৭তম ব্যাচের লোক ভর্তির সময় দালাল চক্রের সদস্য আটক


অদ্য ২৩ এপ্রিল ২০১৫ তারিখে অত্র সেক্টরের অধীনস্থ ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, মিরপুর, কুষ্টিয়ার তত্ত্বাবধানে কুষ্টিয়া জেলার ৮৭তম ব্যাচের ভর্তিকৃত রিক্রুটদের প্রাথমিক মেডিক্যাল চলাকালীন আনুমানিক দুপুর ০১ টার সময় বিজিবিতে ভর্তির দালাল চক্রের হোতা মোঃ আরিফুল ইসলাম (২৬), পিতা-মোঃ ছাদ আলী, গ্রাম+পোষ্ট-কুশলীবাসা, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া এবং মোঃ হাসানুর রহমান সেন্টু (৩০), পিতা - সাকুব্বর মন্ডল, গ্রাম-পাকুরিয়া, ডাক-মহেষকুন্ডি, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া কে আটক করা হয়। ঘটনায় প্রকাশ উক্ত দালাল বিজিবিতে ভর্তি ইচ্ছুক ৮৭ তম ব্যাচের মোঃ ইমরান হোসেন (জিডি-১৭০৬১৬), পিতা-মোঃ বাদশা হোসেন, গ্রাম-বাখৈ, ডাক-কুমারখালী, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া ও মোঃ ফয়সাল হোসেন (জিডি-১৭০১৭২), পিতা-মোঃ লুৎফর রহমান, গ্রাম-পাহাড়পুর, ডাক-কমলাপুর, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া এর নিকট হতে চাকুরীর মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রত্যেকের সহিত ৪,৫০,০০০/- লক্ষ টাকার চুক্তি করে। পরবর্তীতে দালাল মোঃ হাসানুর রহমান সেন্টু (৩০) কে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় বিজিবির সদস্য পাচক মোঃ কামরুল ইসলাম,(মোবাঃ ০১৭৬৩৬৪৬১৭৫) উক্ত চক্রের সাথে জড়িত। বর্তমানে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের জন্য মিরপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া বিজিবিতে লোক ভর্তির সময় এ ধরণের ভূয়া দালাল চক্রের নিকট হতে সাবধানতা অবলম্বন এর জন্য সকলকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করা হলো। 


No comments:

Post a Comment