কুষ্টিয়া সেক্টরের
দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ৩০ আগস্ট ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ৩১ আগস্ট ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট সিজার হয়েছে ৪,৭৭,১৪০.০০ টাকা। ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ৬৬০ বোতল ভারতীয় মদ, ২২৯ জোড়া ভারতীয় উন্নতমানের প্যারাগন
ও সিটিজেন স্যান্ডেল আটক করে সিজার করেছে-৩,৭৮,৫০০.০০ টাকা এবং ৪৭ বর্ডার গার্ড
ব্যাটালিয়ন ০৮ বোতল মদ, ১৩০ জোড়া ভারতীয় ইমিটেশনের কানের দুল, ১১ টি কানের টপ, ১৮
টি কানের পানপাতা দুল, ৪০ টি কানের ঝুমকা, ৩৫ টি কানের ছয় পাথর দুল, ৩০৫০ গোল্ড
রিং, ৪০০ টি চিকন চেইন, ও ০৬ টি মোটা চেইন আটক করে সিজার করেছে-৯৮,৬৪০.০০ টাকা।
No comments:
Post a Comment