কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার
মধ্যে ০৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ০৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট
সিজার হয়েছে ২,২৬,২৩,৯৫০.০০ টাকা। সেক্টর সদর দপ্তর, কুষ্টিয়া কর্তৃক ভারতীয় থান কাপড় ১৬৪৮৫ মিটার ও ১৩১২০৭৫ পিস ভারতীয় বিভিন্ন প্রকার ট্যাবলেট আটক করে সিজার করেছে ২,২০,০৩,২৫০.০০ টাকা এবং ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়ন কর্তৃক ৩০ বোতল মদ, ৬৩ বোতল ফেন্সিডিল, ০২ টি মোবাইল সেট, ০১ টি পালসার
মোটর সাইকেলসহ ধৃত-আসামী ০১ জন ও পলাতক আসামী ০৩ জন আটক করে সিজার করেছে ২,৮৩,২০০.০০
টাকা ও ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ২২৫ বোতল ভারতীয় মদ ও ৬৩ বোতল ভারতীয়
ফেন্সিডিল আটক করে সিজার করেছে-৩,৩৭,৫০০.০০ টাকা।
No comments:
Post a Comment