Sunday, September 6, 2015

বিজিবি কুষ্টিয়া সেক্টর কর্তৃক দুই কোটি বিশ লক্ষ টাকার বিষাক্ত গরুর মোটাতাজাকরণ ট্যাবলেট ও ভারতীয় কাপড় আটক



গোপন তথ্যের মাধ্যমে জানা যায়, ‘‘দরলা এক্সপ্রেস পার্সেল সার্ভিস লিমিটেড’’ এর একটি কাভার্ড ভ্যানে (ঢাকা মেট্রো ড-১১-৩৮১৪) অবৈধ ভারতীয় থান কাপড় ও গরুর বিষাক্ত মোটাতাজাকরন ট্যাবলেট পরিবহন হচ্ছে। অতঃপর ০১ সেপ্টেম্বর ২০১৫ তারিখ আনুমানিক ০৯৩০ ঘটিকায় টহল দল উল্লেখিত কাভার্ড ভ্যানটি রাজবাড়ী এলাকায় সন্ধান পায়। পরবর্তীতে বিস্তারিত তল্লাশীর জন্য উক্ত কাভার্ড ভ্যান সেক্টর সদর দপ্তর, কুষ্টিয়াতে আসার জন্য বলা হয়। কাভার্ড ভ্যানটি সেক্টর সদর দপ্তর, কুষ্টিয়ায় পৌছালে কাভার্ড ভ্যান টাস্কফোর্স কর্তৃক তল্লাশী করে অবৈধ ৪৪ বেল ভারতীয় বিভিন্ন প্রকার থান কাপড় ও ০৭ কার্টুন ভারতীয় ঔষধ পাওয়া যায়। কাগজপত্রের বৈধতা সাপেক্ষে অন্যান্য বৈধ মালামালসহ কাভার্ড ভ্যানটিকে ছেড়ে দেওয়া হয়। উক্ত ঔষধ ও থান কাপড়ের চোরাচালানের তথ্যানুসন্ধানে ও মালিকানার সন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলতে থাকে।  চোরাচালান পন্য ও বিষাক্ত ট্যাবলেট নিশ্চিত হওয়ায় টাস্কফোর্সের মাধ্যমে আটককৃত চোরাচালানী মালামাল গণনা করে ১৮,৪৩,৭৫০ পিস গরুর মোটাতাজাকরণ ট্যাবলেট ও ১৬,৪৮৫ মিটার উন্নতমানের থান কাপড় পওয়া যায়। যার আনুমানিক মূল্য ২,২০,০৩,২৫০ /- (দুই কোটি বিশ লক্ষ তিন হাজার দুইশত পঞ্চাশ) টাকা। উক্ত মালামালের তালিকা তৈরী করে সিজারের মালামাল ০৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখ কুষ্টিয়া কাষ্টমসে জমা করা হয়েছে। এখানে উল্লেখ্য যে, ১৮,৪৩,৭৫০ পিস গরুর মোটাতাজাকরণ বিষাক্ত ট্যাবলেট গরুকে খাওয়ানো হলে তা পরবর্তীতে মানবদেহে মারাত্নক বিষক্রিয়ার সৃষ্টি হতো। এই বিপুল পরিমান বিষাক্ত ট্যাবলেট ধৃত হওয়ায় দেশের মানুষের স্বাস্থ্য ঝুকি কিঞ্চিত লাঘব হলো।




No comments:

Post a Comment