অদ্য ২১ সেপ্টেম্বর ২০১৫ তারিখ ১২০০ ঘটিকায় কুষ্টিয়া সেক্টরের
অধীনস্থ ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন,মিরপুর,কুষ্টিয়া্ ও মেহেরপুর জেলার কোম্পানী/বিওপি সমূহ কর্তৃক ০১ মার্চ ২০১৫ তারিখ হতে ৩১ আগষ্ট ২০১৫ তারিখ পর্যন্ত আটককৃত বিভিন্ন
প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে যার মূল্য ৩,০৪,৪৭,০৫০/- টাকা। উক্ত মাদকদ্রব্য
ধ্বংস করণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোঃ রেজাউল হক চৈাধুরী,দৈালতপুর উপজেলা,কুষ্টিয়া এবং বিশেষ অতিথি
হিসাবে উপস্থিত ছিলেন যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান
শেখ মোঃ শহিদুল ইসলাম,এনডিসি,এএফডব্লিউসি, পিএসসি,খুলনা রেঞ্জের ডিআইজি এসএম
মনির-উজ-জামান।এছাড়াও উপস্থিত ছিলেন বিজিবি কুষ্টিয়া এর
সেক্টর কমান্ডার কর্ণেল
হ্লা হেন মং,অধিনায়ক ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন লেঃ কর্ণেল আবুল কালাম আজাদ, জি+, জেলা প্রশাসক
সৈয়দ বেলাল হোসেন, কুষ্টিয়া জেলা এবং জেলা প্রশাসক শফিকুল ইসলাম,মেহেরপুর
জেলা, পুলিশ সুপার প্রলয় চিসিম চাকমা, কুষ্টিয়া জেলা, পুলিশ সুপার হামিদুল আলম,মেহেরপুর
জেলা, কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোঃ তারেক মাহমুদ সরকার।পৈার মেয়র হাজী মোঃ
এনামুল হক,মিরপুর উপজেলা, জনাব মোঃ আরিফ হোসেন ,নির্বাহী ম্যাজিষ্ট্রেট , জেলা প্রশাসক এর কার্যলয়,মেহেরপুর,জনাব মোঃ আজাদ হোসেন,উপজেলা নির্বাহী অফিসার,মিরপুর উপজেলা,মিরপুর,কুষ্টিয়া,জনাব সজীব পাল,সহকারী রাজস্ব কর্মকর্তা,কাষ্টমস এক্সসাইজ ও ভ্যাট, কুষ্টিয়া, জনাব অরুপ কুমার, সহকারী রাজস্ব কর্মকর্তা,কাষ্টমস এক্সসাইজ ও ভ্যাট,মেহেরপুর,জনাব মোঃ আব্দুল হান্নান, সহকারী উপ-পরিদর্শক,মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর মেহেরপুর সার্কেল,মেহেরপুর,এবং আমন্ত্রিত উধ্র্বতন সামরিক/বেসামরিক কর্মকর্তাবৃন্দ, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ,কুষ্টিয়ার শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ এবং সীমান্ত এলকার বিভিন্ন পেশার ব্যাক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদকদ্রব্য দেশের যুব সমাজকে ধ্বংস করার এক বিশেষ অস্ত্র।মাদকের ভয়াল ছোবল থেকে দেশের যুব সমাজকে রক্ষা করার পবিত্র দায়িত্ব সকলের।তাই দেশের যুব সমাজকে মাদকের মরণ ছোবল থেকে রক্ষা করার লক্ষ্যে মাদক বিরোধী অভিযান সফল করে তোলার জন্যে আরো জোরালো ভাবে সকলের প্রচেষ্ঠা অব্যাহত রাখতে হবে এবং মাদকের ভয়াবহতা হতে আমাদের মুক্তি পেতে হবে।আজকের এই মাদকদ্রব্য ধ্বংসকরন অনুষ্ঠানের মাধ্যমে মাদকদ্রব্য সেবনে নিরুসাহিত হয়ে একদিন বাংলাদেশকে মাদক মুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে তিনি উপস্থিত সকলের প্রতি আহবান জানান।
No comments:
Post a Comment