৮৭ তম রিক্রুট মৈালিক প্রশিক্ষন কোর্সের আন্তঃ কোম্পানী ফুটবল প্রতিযোগিতা-২০১৫
অদ্য
১৬০০ ঘটিকায় কুষ্টিয়া সেক্টরের তত্ত্বাবধানে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত ৮৭ তম রিক্রুট
ব্যাচের আন্তঃ কোম্পানী ফুটবল প্রতিযোগিতা - ২০১৫ অনুষ্ঠিত হয়।উক্ত
ফুটবল প্রতিযোগিতায়
মোট চারটি কোম্পানী অংশগ্রহন
করে ।উক্ত
প্রতিযোগিতায় রউফ কোম্পানী চাম্পিয়ন
এবং নুর মোহাম্মদ কোম্পানী রানার্স আপ হওয়ার গৈারব
অর্জন করে।প্রতিযোগিতা
শেষে প্রধান অতিথি চাম্পিয়ন
ও রানার্স আপ দলের মাঝে
ব্যাক্তিগত ও দলীয় পুরস্কার
প্রদান করেন।উক্ত
ফুটবল প্রতিযোগিতায়
প্রধান অতিথি হিসাবে উপস্থিত
ছিলেন যশোর রিজিয়নের রিজিয়ন
কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান শেখ মোঃ শহিদুল ইসলাম,এনডিসিি এএফডব্লিউসি,
পিএসিসি, কুষ্টিয়া
সেক্টর কমান্ডার কর্ণেল হ্লা হেন
মং,অধিনায়ক ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন লেঃ কর্ণেল আবুল কালাম আজাদ, জি+, কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোঃ তারেক মাহমুদ সরকার, এছাড়াও উপস্থিত ছিলেন সেক্টর সদর দপ্তর,৪৭ বিজি ব্যাট্যালিয়নের অন্যান্য অফিসার,জেসিও, অন্যান্য পদবীর সৈনিক ও ৮৭ তম ব্যাচ সকল রিক্রুট বৃন্দ।
পরিশেষে প্রধান অতিথি প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করার জন্য
প্রশিক্ষনের ওআইসি এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ৮৭ তম রিক্রুট
ব্যাচের আন্তঃ কোম্পানী ফুটবল প্রতিযোগিতা - ২০১৫ এর সমাপ্তি ঘোষনা করেন।




No comments:
Post a Comment