অদ্য ২৮ জুলাই ২০১৬ তারিখ বাজিতপুর বিওপি -১৫ বিএসএফ ব্যাটালিয়নের বিষ্টগঞ্জ ক্যাম্প, জগন্নাথপুর বিওপি-৮১ বিএসএফ ব্যাটালিয়নের গোংরা ক্যাম্প, ফুলবাড়ী বিওপি-১১৩ বিএসএফ ব্যাটালিয়নের হরেন্দ্রপুর ক্যাম্প, বারাদি বিওপি-১১৩ বিএসএফ ব্যাটালিয়নের বিজয়পুর ক্যাম্প নিমতলা বিওপি- ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্প দর্শনা বিওপি-১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানী এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের
সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত
হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং
অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা
হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।
No comments:
Post a Comment