Wednesday, July 27, 2016

বিজিবি কুষ্টিয়া সেক্টর সদর কর্তৃক বিভিন্ন প্রকার সবজী বীজ উদ্ধার

গত ২৫ জুলাই ২০১৬ তারিখ আনুমানিক ০২০০ ঘটিকায় নিজস্ব গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সেক্টর সদর, কুষ্টিয়ার বিশেষ টহল দল অতিরিক্ত পরিচালক (অপারেশন) মোঃ তারেক মাহমুদ সরকার এর তদারকিতে নায়েব সুবেদার মোঃ ফরিদ সরদার এর নেতৃত্বে অভিযান চালিয়ে মধুখালী হাইওয়ে রোড, মাগুড়া এলাকা হতে একটি কাভার্ড ভ্যান তল্লাশী করে অবৈধ ভারতীয় ৩৬ বস্তা মুলার বীজ, ৮ বস্তা পালং শাকের বীজ, ১৮০ প্যাকেট পেপে বীজ, ১৮০ প্যাকেট লাউ বীজ এবং ১২৯ প্যাকেট বেগুন বীজ জব্দ করা হয় । যার আনুমানিক মূল্য ৪০,৯৮,৯০০/- (চল্লিশ লক্ষ আটানব্বই হাজার নয়শত) টাকা। আটককৃত মালামাল কুষ্টিয়া কাষ্টমস্  ২৭ জুলাই ২০১৬ তারিখে জমা করা হয়েছে।




No comments:

Post a Comment