সিজার প্রতিবেদন : ২৮ নভেম্বর ২০১৬
কুষ্টিয়া
সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২৭ নভেম্বর ২০১৬
তারিখ ১৪০০ ঘটিকা হতে ২৮ নভেম্বর ২০১৬ তারিখ
১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট সিজার ১৬,১৩,০৫০.০০ টাকা। অত্র সেক্টর কর্তৃক ১১ টি ৫০০ গ্রাম ক্যালসিয়াম প্লাস বেটেনারী ওষুধ, ১১ টি ১০০ গ্রাম মিডিক্স প্লাস বেটেনারী ওষুধ, ৩৩ পিস ভারতীয় লেডিস কাশমেরী শাল আটক করে সিজার করেছে ১,৮৫,৯০০.০০ টাকা এবং এর অধীনস্থ ৬ বিজিবি কর্তৃক ৪১ বোতল মদ, ১৮০ বোতল ফেন্সিডিল, ২২০ পিস ভারতীয় উন্নতমানের শাড়ী, ৪০ পিস ল্যাহাংগা, ১৭৫ কেজি পলিথিন ব্যাগ আটক করে সিজার করেছে ১১,৮১,০০০.০০ টাকা, ৪৭ বিজিবি কর্তৃক ১৭৪ বোতল ফেন্সিডিল, ১২ কেজি ভারতীয় গাঁজা আটক করে সিজার করেছে ১,১১,৬০০.০০ টাকা ও ৫৮ বিজিবি কর্তৃক ০১ টি ব্যাগ, ১৫০০টি ভারতীয় মুদ্রা, ২৯৮৪০ বাংলাদেশী টাকা, ০১ টি মোটরসাইকেল, ০৩ টি সীমসহ ০১ টি মোবাইল সেট আটক করে সিজার করেছে ১,৩৪,৫৫০.০০ টাকা।
No comments:
Post a Comment