অদ্য ৩০ নভেম্বর ২০১৬ তারিখ বাজিতপুর-১৫ বিএসএফ
ব্যাটালিয়নের শাহাপুর ক্যাম্প, রাজাপুর-১১৩
বিএসএফ ব্যাটালিয়নের আমবাগান ক্যাম্প, ইছাখালী-১৫ বিএসএফ
ব্যাটালিয়নের বেতাই ক্যাম্প বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠক
সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া
না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার
না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে
শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।
No comments:
Post a Comment