Tuesday, May 31, 2016

প্রেস বিজ্ঞপ্তি



বিজিবি, সেক্টর সদর দপ্তর, কুষ্টিয়া
তারিখঃ ৩১ মে ২০১৬

বিজিবি কুষ্টিয়া সেক্টর কর্তৃক অবৈধ ৩০,৪৭,০০০/- টাকার ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী, থ্রী-পিচ, লেহেঙ্গা প্যান্টের পিচ আটক

গত ৩০ মে ২০১৬ তারিখ আনুমানিক ১২০০ ঘটিকায় মেজর তারেক মাহমুদের নের্তৃত্বে নায়েব সুবেদার মেডিক্যাল সহকারী মোঃ বাবর আলী সঙ্গীয় টহল দল কর্তৃক পোড়াদহ রেল ষ্টেশনে টাস্কফোর্স অপারেশনের মাধ্যমে খুলনা হতে আগত রুপসা এক্সপ্রেস ট্রেন হতে চোরাচালানী মালামাল উদ্ধার করেন উক্ত টাস্কফোর্স অপারেশনে ৩০৫ পিচ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী, ১১৬ টি থ্রি-পিচ, ১৮ টি লেহেঙ্গা ১৫২ টি প্যান্টের পিচ জব্দ করে উন্নতমানের এই সকল দ্রব্যাদির সিজার মূল্য ৩০,৪৭,০০০/- (ত্রিশ লক্ষ সাতচল্লিশ হাজার) টাকা উক্ত মালামাল ৩১ মে ২০১৬ তারিখ কুষ্টিয়া কাস্টমস্ জমা করা হয়েছে  

বার্তা প্রেরকঃ
মোঃ তারেক মাহমুদ সরকার
অতিরিক্ত পরিচালক (অপারেশন)
মোবাইল নং ০১৭১১৮৮৩৩৬০


No comments:

Post a Comment