গত
১৯ মে ২০১৬ তারিখ আনুমানিক ০৪০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সেক্টর মেডিক্যাল
অফিসার, ক্যাপ্টেন আবদুল্লাহ আল মামুন ও নায়েব সুবেদার ফরিদ সরদার এর নেতৃত্বে
একটি বিশেষ টহল দল ফরিদপুর ভাংগা হাইওয়ে রোড হতে একটি কাভাট ভ্যান ঢাকা
মেট্রো-উ-১৪-০৫০৬ আটক করে ও পরে তল্লাশীর জন্য সেক্টর সদর কুষ্টিয়ায় আসতে বলা হয়।
উক্ত কাভাট ভ্যান টাস্কফোর্সের মাধ্যমে তল্লাশী করে ২১৯ টি থ্রিপিচ, ০৮ টি শাড়ী,
থান কাপড় ৩২ মিটার, ৫৬২ পিচ বিভিন্ন প্রকার কাপড় সামগ্রী ও ১৫৩০ পিচ বিভিন্ন
প্রকার চশমা জব্দ করা হয়। যার সিজার মূল্য ১৭,৬৩,৭০০/- (সতের লক্ষ তেষট্টি হাজার
সাতশত ষাট) টাকা। পরে তা টাস্কফোর্সের মাধ্যমে অধিকতর যাচাই বাছাই করে অবৈধ
মালামাল নিশ্চিত হয়ে ২৯ মে ২০১৬ তারিখ কুষ্টিয়া কাস্টমস্ জমা করা হয়েছে।
No comments:
Post a Comment