Monday, May 30, 2016
বিজিবি কুষ্টিয়া সেক্টর কর্তৃক অবৈধ ৬,৩৪,৭০০/- টাকার ভারতীয় কেমিক্যাল পাউডার, বিভিন্ন প্রকার তালা এবং জর্জেট/সুতি ওড়না আটক
অদ্য ৩০ মে ২০১৬ তারিখ আনুমানিক ০৪৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার ফরিদ সরদার এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল ঝিনাইদহ যশোর কালিগঞ্জ হাইওয়ে রোড হতে একটি কাভাট ভ্যান থামিয়ে তল্লাশী করে ভারতীয় ৫০ কেজি কেমিক্যাল পাউডার, ৮০০ টি বিভিন্ন প্রকার তালা এবং ৯০ পিচ জর্জেট/সুতী ওড়না জব্দ করা হয়। যার সিজার মূল্য ৬,৩৪,৭০০/- (ছয় লক্ষ চৌত্রিশ হাজার সাতশত) টাকা। পরে টাস্কফোর্সের মাধ্যমে অধিকতর যাচাই বাছাই করে অবৈধ মালামাল নিশ্চিত হয়ে অদ্য ৩০ মে ২০১৬ তারিখ কুষ্টিয়া কাস্টমস্ জমা করা হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment