অত্র সেক্টরের দায়িত্বাধীন
সীমান্ত এলাকায় অধীনস্থ ৬ ও ৪৭ বিজি ব্যাটলিয়নের কোম্পানী/বিওপি পর্যায়ে পতাকা বৈঠক
অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপি-১১৩ বিএসএফ
বিএন, গোবিন্দপুর ক্যাম্প ও রাজাপুর বিওপি-১১৩ বিএসএফ বিএন, আমবাগান ক্যাম্প এবং
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিলগাথুয়া
বিওপি-৪৩ বিএসএফ বিএন, মেঘনা কোম্পানীর মধ্যে সুন্দর পরিবেশে পতাকা বৈঠক সম্পন্ন
হয়। বর্ণিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসর্ম্পক বজায়
রাখা, তারকাটার বেড়া না কাটা ও অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া, ভারত হতে কোন
মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করা এবং নারী ও শিশু পাচার না হয় সে সম্পর্কে
আলোচনা করা হয়।
No comments:
Post a Comment