Tuesday, July 7, 2015

পতাকা বৈঠকের প্রতিবেদন: ০৭ জুলাই ২০১৫

অত্র সেক্টরের দায়িত্বাধীন সীমান্ত এলাকায় অধীনস্থ ৬ ও ৪৭ বিজি ব্যাটলিয়নের কোম্পানী/বিওপি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে শ্রীপুর বিওপি-১৭৩ বিএসএফ বিএন, ফতেপুর ক্যাম্প, বেনীপুর বিওপি-১৭৩ বিএসএফ বিএন, নোনাগঞ্জ ক্যাম্প, জগন্নাথপুর বিওপি-৮১ বিএসএফ বিএন, গোংরা ক্যাম্প, মুন্সীপুর বিওপি-৮১ বিএসএফ বিএন, মহাখালী ক্যাম্প এবং চিলমারী কোম্পানী-৪৩ বিএসএফ বিএন, জলংগী ক্যাম্প এর মধ্যে সুন্দর পরিবেশে পতাকা বৈঠক সম্পন্ন হয়। বর্ণিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসর্ম্পক বজায় রাখা, তারকাটার বেড়া না কাটা ও অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করা এবং নারী ও শিশু পাচার না হয় সে সম্পর্কে আলোচনা করা হয়।

No comments:

Post a Comment