Thursday, July 9, 2015

পতাকা বৈঠকের প্রতিবেদন: ০৯ জুলাই ২০১৫



অত্র সেক্টরের দায়িত্বাধীন সীমান্ত এলাকায় অধীনস্থ ৬ ও ৪৭ বিজি ব্যাটলিয়নের কোম্পানী/বিওপি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে আনান্দবাস বিওপি-৮১ বিএসএফ বিএন, ব্রাম্ননগর ক্যাম্প, ঠাকুরপুর বিওপি-৮১ বিএসএফ বিএন, রাংগেরপোতা কোম্পানী, শ্যামকুড় বিওপি-১৭৩ বিএসএফ বিএন, পাখিউড়া কোম্পানী এবং বিলগাথুয়া বিওপি-৪৩ বিএসএফ বিএন, রানীনগর কোম্পানী এর মধ্যে সুন্দর পরিবেশে পতাকা বৈঠক সম্পন্ন হয়। বর্ণিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসর্ম্পক বজায় রাখা, তারকাটার বেড়া না কাটা ও অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করা এবং নারী ও শিশু পাচার না হয় সে সম্পর্কে আলোচনা করা হয়।

No comments:

Post a Comment