অত্র
সেক্টরের দায়িত্বাধীন সীমান্ত এলাকায় অধীনস্থ ৬ ও ৪৭ বিজি ব্যাটলিয়নের কোম্পানী/বিওপি
পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে সুলতানপুর বিওপি-১১৩ বিএসএফ
বিএন, হালদারপাড়া কোম্পানী, তেতুলবাড়ী বিওপি-১৫ বিএসএফ বিএন, বেতরামচন্দ্রপুর
কোম্পানী এবং রুদ্রনগর বিওপি-১৫ বিএসএফ বিএন, ভাটুপাড়া কোম্পানী এর মধ্যে সুন্দর
পরিবেশে পতাকা বৈঠক সম্পন্ন হয়। বর্ণিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর
মধ্যে সুসর্ম্পক বজায় রাখা, তারকাটার বেড়া না কাটা ও অবৈধভাবে সীমান্ত পারাপার না
হওয়া, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করা এবং নারী ও
শিশু পাচার না হয় সে সম্পর্কে আলোচনা করা হয়।
No comments:
Post a Comment